উপাচার্য নিয়োগে রাজ্যের তালিকা মানার নির্দেশ নয় কোর্টের : রাজভবন

0
216
Court orders not to follow state list in appointment of vice chancellor Raj Bhavan
Court orders not to follow state list in appointment of vice chancellor Raj Bhavan

পশ্চিমবঙ্গ সরকারের মনোনীত ব্যক্তিদেরই উপাচার্য নিয়োগ করতে হবে বলে সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দেয়নি বলে দাবি করেছে রাজভবন

রাজ্যপাল সিভি আনন্দ বোসের দফতরের তরফে এক বিবৃতিতে এই দাবি করে বলা হয়েছে, শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আচার্যের কর্তৃত্বকে মেনে নেওয়া হয়েছে।ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট আবার নিশ্চিত করেছে যে আচার্যই উপাচার্যদের নিয়োগের কর্তৃপক্ষ, সরকার নয়।রাজভবনের বিবৃতিতে জানানো হয়েছে, মামলায় রাজ্যপালের তরফে শুনানিতে অংশ নেওয়া অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমণি, শুরুতেই উল্লেখ করেছেন যে রাজ্য সরকারের সুপারিশকৃত তালিকার বাইরে প্রার্থীদের নিয়োগ করে উপাচার্যের ছয়টি শূন্যপদ পূরণ করা হবে। দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ ব্যাখ্যা করতে গিয়ে রাজভবনের দাবি, রাজ্য সরকার, অবশিষ্ট শূন্যপদগুলির জন্য আরও কিছু নাম পাঠাতে পারে।কয়েক সপ্তাহ আগে মাননীয় সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছিল যে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী কফি কাপ নিয়ে মুখোমুখ হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবেন। তা মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল আনন্দ বোস দু’বার দেখা করেছেন। পরবর্তী সময়ে, সরকার রাজ্য-সহায়তাপ্রাপ্ত সমস্ত বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য হিসাবে নিয়োগের জন্য বিবেচনা করার জন্য ৩১টি নামের একটি তালিকা দিয়েছে। রাজ্যপাল সেই সব বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য হিসাবে নিয়োগের জন্য তালিকা থেকে ছয়টি নাম বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। ওই আসনগুলি শূন্য ছিল। শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত অন্য নামগুলো আচার্য প্রত্যাখ্যান করেছেন। কারণ, সেগুলি অযোগ্য বা অনুপযুক্ত।