গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk উমাকে বিদায়, হাজরা পার্ক-আরবানায় সেলিব্রিটিরা  

    উমাকে বিদায়, হাজরা পার্ক-আরবানায় সেলিব্রিটিরা  

    0
    189
    বিজয়া দশমীতে দেবী দশভূজাকে বরণে বিষাদের সুর কলকাতা ও জেলাতে। সকাল থেকেই চলেছে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা।
    এদিকে, বিজযা দশমী উপলক্ষ্যে মিষ্টির দোকানগুলিতে সকাল থেকেই ব্যাপক ভিড়, লম্বা লাইন নজরে এসেছে। রীতি মেনে দশমীর সকালে লাইন দিয়ে পড়েছিল ঠাকুর বরণ করে সিঁদুর খেলেছেন মহিলারা।ঘনিষ্ঠজনেদের মধ্যে মানুষজন কোলাকুলি সেরেছেন। ছোটরা বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। উল্টোভাবে বড়রাও তাদের আশীর্বাদ করেছে। এর মধ্যে দশমীর দুপুর থেকেই কলকাতার বিভিন্ন ঘাটে শুরু হয়েছে বিসর্জন প্রক্রিয়া। গঙ্গার ঘাটগুলিতে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। অন্যদিকে দশমীর দিন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের হাজরা পার্কের পুজোয় হাজির অভিনেত্রী দর্শনা বণিক থেকে শুরু করে সায়নী ঘোষ-সহ অন্যান্য সেলিব্রিটিরা। অন্যান্যদের  সঙ্গে দশমীর দিন দেবী দুর্গাকে বরণ করে সিঁদুর খেলায় মেতেছেন অভিনেত্রী  দর্শনা বণিক ও সায়নী ঘোষ। জানিয়েছেন তার এইটা খুব প্রিয় পুজো। দশমীতে সিঁদুর খেলা ছাড়া বাঙালির কাছে পুজো অসম্পূর্ণ। পাশাপাশি রাজ্যের সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
    পাশাপাশি আরবানা আবাসনে সিঁদুরখেলায় মেতেছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি, শুভশ্রী গাঙ্গুলি ও অভিনেতা-পরিচালক রাজ্ চক্রবর্তী ও।
    ছবি  সৌজন্যে : নিজস্ব