উমা আবাহনের প্রস্তুতি শুরু ২১ পল্লিতে

0
186
UMA ABAHONER PROSTUTI SURU 21 A PALLI TE
UMA ABAHONER PROSTUTI SURU 21 A PALLI TE
রথযাত্রার পর থেকেই উমা আবাহনের প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতার বিভিন্ন পুজো কমিটি।
পিছিয়ে নেই কলকাতার সেরা পুজো গুলোর মধ্যে অন্যতম বালিগঞ্জ ২১ পল্লি। রবিবার ধুমধাম করে খুঁটিপুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে তারাও। খুঁটিপুজোর অনুষ্ঠানও ছিল বেশ জাঁকজমক। হাজির ছিলেন নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, মুকেশ আম্বানি, নীতা আম্বানি, লালুপ্রসাদ যাদব এমনকি আম্বানি পরিবারের সদ্য বিবাহিত অনন্ত-রাধিকাও। ২১ পল্লির ২১টি খুদেকে দেশের খ্যাতনামা এই মানুষগুলোর মতন করেই সাজানো হয়েছিল। ছোটদের এমন সাজ অন্যমাত্রা এনে দিয়েছিল অনুষ্ঠানকে। শুধু খুঁটিপুজোই নয় উন্মোচিত হয়েছে থিমের ব্যানার। ৭৮ তম বর্ষে ২১ পল্লির এবারের থিম সংবাহন। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই হবে পুজোমণ্ডপ। সেকথাই জানিয়েছেন শিল্পী সৌরজিৎ ব্যানার্জি। শিল্পীর কথায় সংবাহনের অর্থ যারা বহন করে চলেছে জিনিসপত্র। সমাজে যারা পরিচিত কুলি নামে। এবার বালিগঞ্জের মণ্ডপে কুলিদের সুখ-দুঃখের জীবন কাহিনীই ফুটিয়ে তোলা হবে। খুঁটিপুজোর অনুষ্ঠানে ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়, আইসিএনসিএলের কর্ণধার সুরেশ শেঠিয়া, অনুরাগ চিরিমার সহ বিশিষ্টজনেরা।