
উলঙ্গ করে র্যাগিংয়ের অভিযোগে টিএমসিপি নেতার গ্রেফতারের দাবিতে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার হাওড়ার নরসিংহ দত্ত কলেজ। মঙ্গলবার দেড় বছর আগের একটি ভিডিও ভাইরাল হয়।
তাতে দেখা গিয়েছে ইউনিয়ন রুমে তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌভিক রায় ও তাঁর দলবল জোর করে নবাগত ছাত্রদের উলঙ্গ করে র্যাগিং করছেন। কিন্তু তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তৃণমূলের দাবি ভিডিও ভাইরাল হতেই শোকজ করা হয়েছে সৌভিক রায়কে। কসবাকাণ্ডের আবহে সেই ভিডিও ফের প্রকাশ্যে আসতেই আক্রমণে নেমেছে বিরোধীরা। মঙ্গলবার কলেজে বিক্ষোভ দেখিয়েছে এসএফআই। আর বুধবার সকাল থেকেই কলেজের বাইরে বিক্ষোভে ফেটে পড়েছে বিজেপি।
অভিযুক্ত সৌভিক রায়ের গ্রেফতারের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। কলেজের সামনে থেকে বিক্ষোভ হঠাতে গেলে পুলিশ, র্যাফের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়।
bjp-protests-over-ragging-video
