‘উলটো করে ঝুলিয়ে সোজা’, দুষ্কৃতীদের হুঁশিয়ারি শাহের

0
976
ছবি সৌজন্যে :ফেসবুক
পশ্চিমবঙ্গের জনগণ ইভিএম মেশিনে পদ্ম চিহ্ন খুঁজে নিলে, তৃণমূলের গুন্ডাদের বিজেপি খুঁজে বের করবে। বীরভূমের বোলপুরে পল্লিমঙ্গল ক্লাবের মাঠে নির্বাচনী জনসভা থেকে ফের একবার রাজ্যের শাসকদলকে তোপ দেগেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ক্ষমতায় এলে কাটমানি ও সিন্ডিকেটওয়ালাদের উলটো করে ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দেন তিনি। এদিন ফের অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে তোপ দাগেন অমিত শাহ। জনসভায় দাঁড়িয়ে বদলা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ময়ূরেশ্বরে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে অমিত শাহ তৃণমূলের নেতা কর্মীদের ২৩ তারিখ ঘরে বসে থাকতে বলেন।
না হলে ৫ মে খুঁজে খুঁজে বের করে জেলে পাঠানোর হুঁশিয়ারি দেন তিনি। রাজ্যের মানুষ যাতে বোমার জবাব ব্যালটে দেন সেই বার্তা দেন অমিত শাহ।