গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk উলুবেড়িয়ায় বিস্ফোরণে উড়ল বাড়ি, গুরুতর বাবা-ছেলে সহ ৩

    উলুবেড়িয়ায় বিস্ফোরণে উড়ল বাড়ি, গুরুতর বাবা-ছেলে সহ ৩

    0
    344
    আচমকা বিস্ফোরণে উড়ে গেল টালির বাড়ি, গুরুতর জখম অবস্থায় মাটিতে কাতরাচ্ছেন বাবা-ছেলে সহ অন্য আরেকজন। মঙ্গলবার বিকেলে হাওড়ার উলুবেড়িয়ার তপনায় ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে।
    খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। খবর দেওয়া হয় ফরেন্সিককে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। গুরুতর আহত অবস্থায় বাবা শেখ শামসুর এবং ছেলে শেখ হালিম সহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে বাঁশের তৈরি টালির চাল। তবে এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।