গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Howrah উলুবেড়িয়ায় বিস্ফোরণে একাধিক বাড়িতে ফাটল

    উলুবেড়িয়ায় বিস্ফোরণে একাধিক বাড়িতে ফাটল

    0
    439

    বাজির আগুনে ৩ শিশুর মৃত্যুর ঘটনার মধ্যে ফের উলুবেড়িয়ায় বাড়িতে বাজি ফেটে বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। ফাটল ধরেছে আশপাশের বাড়িতে।

    ভেঙে গিয়েছে জানালার কাচ। পুলিশের অনুমান বাড়িতে মজুত বাজিতে বিস্ফোরণ ঘটেছে। শনিবার মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে ওঠে উলুবেড়িয়ার তাঁতিপাড়া। বেআইনিভাবে বাজি তৈরির অভিযোগে বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে শুক্রবার সন্ধেয় উলুবেড়িয়ার বাজারপাড়ায় বাজি নিয়ে খেলার সময় বিস্ফোরণে আগুনে ঝলসে মৃত্যু হয় ও শিশুর।

    অগ্নিগদ্ধ হয়ে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি রয়েছেন আরেক তরুণী। পরের দিনই দেড় কিলোমিটার দূরে উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়া গ্রামে মজুত বাজিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    ছবি  সৌজন্যে : নিজস্ব