উল্টোডাঙায় প্লাইউডের গুদামে আগুন-আতঙ্ক 

0
256
Fire panic in plywood warehouse in Ultodanga
Fire panic in plywood warehouse in Ultodanga

উল্টোডাঙায় প্লাইউডের গুদামে বিধ্বংসী আগুন। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ উল্টোডাঙায় ইস্ট ক্যানেল সার্কুলার রোডে প্লাইয়ের কারখানায় আগুন লাগে।

আগুনে ঘিঞ্জি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। সেখান থকে পাশের গেঞ্জির কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। তবে পাশের কারখানার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। মূল যে কারখানায় আগুন লেগেছে, তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী। টিনের ছাউনি সরিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। আশেপাশের বাড়িগুলি ফাঁকা করা হয়েছে তড়িঘড়ি। পাশের কারখানা গেটের তালা ভেঙে সেখানে ঢুকে থেকে জল দেওয়ার চেষ্টা করছে দমকল। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর মেলেনি। আগুন নেভানোর চেষ্টায় স্থানীয় বাসিন্দারা। এদিকে, দমকল দেরিতে আসায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল দেরিতে এসেছে। আগুন যদি আরও ছড়িয়ে পড়ত, তাহলে ভয়াবহ অবস্থা তৈরি হত।