উৎসবের মরসুমে কলকাতায় পরপর গুলিকাণ্ডে উদ্বিগ্ন সিপি

0
74

চারু মার্কেটের পর গার্ডেনরিচ, তার আগে গুলশন কলোনি। পরপর গুলি চালানোর ঘটনায় উদ্বিগ্ন খোদ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। তিনি বলেছেন উৎসবের মরশুমে বিষয়টি সত্যিই চিন্তার। তবে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের টিম কাজ করছে। ব্যবস্থাও নেওয়া হচ্ছে। মনোজ ভর্মার কথায় এর আগেও কলকাতা পুলিশের এসটিএফ, ডিটেকটিভ ডিপার্টমেন্ট নানা কাজ করেছে। এখনও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং অস্ত্র উদ্ধারও হয়েছে।