
বেঙ্গালুরুতে দুই শিশু হিউম্যান মেটানিউমোভাইরাসে আক্রান্ত হতেই রাজ্যবাসীকে বাড়ির বাইরে মাস্ক পরার পরামর্শ দিয়েছে কর্নাটক সরকার। পাশাপাশি আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলা হয়েছে।
রবিবার একই ধরনের নির্দেশিকা জারি করেছিল দক্ষিণের আরেক রাজ্য কেরল।বেঙ্গালুরুতে এইচএমপিভি-তে আক্রান্ত হয়েছে দুই মাস এবং আট মাস বয়সি দুই শিশু। যদিও অসুস্থ শিশুদের পরিবারের সম্প্রতি বিদেশ সফরের খবর নেই। যদিও ভারতে চিনের ভ্যারিয়েন্ট ছড়িয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এরমধ্যেই স্বাস্থ্যবিধি নিয়ে জরুরি নির্দেশিকা জারি করেছে কর্নাটক সরকার। রাজ্যবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে, সংক্রমণ এড়াতে বাড়ির বাইরে গেলে মাস্ক পরুন। এইসঙ্গে হাত পরিষ্কার রাখা, কাশি বা সর্দি বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিতেও বলা হয়েছে।অন্যদিকে, আতঙ্ক ছড়াতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারত-সহ বিশ্বের নানা দেশেই রয়েছে এইচএমপিভি।
শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকা অনেকের শরীরেই এই ভাইরাস মিলেছে। এইচএমপিভি নিয়ে আতঙ্ক ছড়ানোর পরে কড়াকড়ি শুরু করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।
