
এক একজন হকার চারটি করে ডালা বসাচ্ছে। ফুটপাথ দখল নিয়ে মুখ্যমন্ত্রীর তোপে হকারও। সাফ জানিয়ে দিয়েছেন একজন হকারের একটিই জায়গা থাকবে।
এর থেকে যেন বেশি না বাড়ে। ফুটপাথজুড়ে হকারদের বাড়বাড়ন্ত নিয়ে সোমবার অসন্তোষপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও বেআইনি দখল নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। হকার ইউনিয়নগুলোর বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন হকারির জায়গায় গোডাউন তৈরি করে ফেলছে। কিন্তু হকার ইউনিয়নগুলো দেখতে পাচ্ছে না। বহিরাগতদের জায়গা দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন হকারদের সরিয়ে না দিয়ে নির্দিষ্ট জোন করার কথা বলেছেন তিনি। নগরোন্নয়ন সচিব, পুর সচিব জেলায় জেলায় ঘুরে হকার জোন ঠিক করবেন।
