একটা প্রজন্মের ভবিষ্যৎ লুঠ করা হয়েছে – রাজ্যপাল

0
169
ekta projonmer vobissot dhonso rajjopal
ekta projonmer vobissot dhonso rajjopal
হাইকোর্টের রায় প্রমাণ করছে এরাজ্যের একটা প্রজন্মের ভবিষ্যৎ লুঠ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে এমনই মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
তিনি আরও বলেছেন দুর্নীতি এবং হিংসা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করছে। এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে হবে বলে জানিয়েছেন রাজ্যপাল। পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে রাজ্যপাল বলেছেন এটা দুভার্গ্যের যে একজন শিক্ষিত শিক্ষামন্ত্রী কিভাবে শিক্ষা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়তে পারেন।