গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk একে-২০৩ স্বয়ংক্রিয় রাইফেল পেল ভারতীয় সেনা 

    একে-২০৩ স্বয়ংক্রিয় রাইফেল পেল ভারতীয় সেনা 

    0
    222
    AK 203 automatic rifle received by Indian Army
    AK 203 automatic rifle received by Indian Army
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো সফরের আগে রুশ প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক একে-২০৩ স্বয়ংক্রিয় রাইফেল পেয়েছে ভারতীয় সেনা।
    উত্তরপ্রদেশের অমেঠীর অস্ত্র কারখানায় যৌথ উদ্যোগে নির্মিত প্রথম ব্যাচের ৩৫ হাজার উন্নততর কালাশনিকভ ভারতীয় সেনাকে দেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর।নয়াদিল্লি-মস্কো চুক্তি অনুযায়ী পরবর্তী ১০ বছরে উত্তরপ্রদেশের আমেঠির করওয়ার অর্ডন্যান্স ফ্যাক্টরি’তে রুশ প্রযুক্তি ব্যবহার করে ছ’লক্ষের বেশি কালাশনিকভ সিরিজের সর্বাধুনিক সংস্করণ একে-২০৩ রাইফেল তৈরি হবে। ২০১৮ সালের এপ্রিল মাসে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের রাশিয়া সফরের সময় বিষয়টি নিয়ে প্রাথমিক সমঝোতাপত্রে সই হয়েছিল। একে-৪৭ রাইফেলের উন্নততর সংস্করণ তৈরির লক্ষ্যে ২০২১ সালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুরের চুক্তি সই করেছিলেন। অবশ্য তার আগেই ২০১৯-এর মার্চে আমেঠির করওয়ার অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ৭.৬২ ক্যালিবারের একে-২০৩ রাইফেল উৎপাদন প্রকল্প উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৩ সাল থেকেই আমেঠির অস্ত্র কারখানায় শুরু হয়েছিল একে-২০৩ উৎপাদন। আগামী ৮-১০ জুলাই রাশিয়া এবং অস্ট্রিয়া সফরে যাবেন মোদী।