গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Video News এক বাটি খিচুড়ির জন্য লাইনে শিক্ষক-শিক্ষিকারা, শৌচালয়ে ভাঙল তালা

    এক বাটি খিচুড়ির জন্য লাইনে শিক্ষক-শিক্ষিকারা, শৌচালয়ে ভাঙল তালা

    0
    137

    যোগ্য অযোগ্যদের তালিকা না দেওয়া পর্যন্ত লড়াই চলবে। অনড় চাকরিহারারা একদিকে করুণাময়ীর সুলভশৌচালয়ের তালা ভাঙলেন অন্যদিকে তাদের মতই অবস্থান-আন্দোলন করে আসা চিকিৎসকদের পাঠানো খিচুড়ির জন্য লাইনে দাঁড়ালেন। সোমবার রাতভর অবস্থানের পর নিজেদের অবস্থান থেকে কোনওমতেই নড়বেন না, সেই বার্তা দিয়েছেন চাকরিহারারা। করুণাময়ীতে সুলভ শৌচালয় তালা বন্ধ করে রাখার অভিযোগ ওঠে। এর জেরে চরম অস্বস্তিতে পড়েন বিশেষকরে আন্দোলনকারী মহিলারা। এই খবর ছড়িয়ে পড়তেই অবস্থানমঞ্চে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপরেই ইট দিয়ে তালা ভেঙে শৌচালয় ব্যবহার করেন আন্দোলনকারীরা।