এক রাজ্যের জাতি শংসাপত্র অন্য রাজ্যে বৈধ নয়

0
227
Caste certificate of one state is not valid in another state
Caste certificate of one state is not valid in another state
এক রাজ্যের জাতি শংসাপত্র অন্য রাজ্যে বৈধ নয়। সংরক্ষণ সংক্রান্ত এক মামলার রায়ে এমনই নির্দেশ দিয়েছে ছত্তিশগড় হাইকোর্ট। রাজস্থান থেকে ছত্তিশগড়ে এসে বসবাস শুরু করেছিল এক পরিবার।
ছত্তিশগড়ে এসে নিজেকে রাজস্থানের ভিল সম্প্রদায়ভুক্ত দাবি করে ছত্তিশগড়ে তপশিলি উপজাতির স্বীকৃতি দাবি করে ওই পরিবার। সেই যুক্তিতেই ছত্তিশগড়ে জাতি শংসাপত্রের আবেদনকারী ওই ব্যক্তির আবেদন খারিজ করে প্রশাসন। কাস্ট স্ক্রুটিনি কমিটির তরফে জানানো হয়, শংসাপত্র পেতে ভুয়ো নথি দাখিল করেছেন অভিযুক্ত। তিনি আসলে নায়েক সম্প্রদায়ভুক্ত। এরপর ছত্তিশগড় সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন আবেদনকারী। ওই ব্যক্তির আবেদন খারিজ করে ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি নরেন্দ্র কুমার ব্যাস জানিয়েছেন, কোনও রাজ্যে কোনও জাতির স্বীকৃতি সেখানে তার আর্থসামাজিক ও শিক্ষাগত অবস্থানের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। ফলে অন্য কোনও রাজ্যে তিনি জাতি শংসাপত্র পাবেন কিনা সেটা নির্ভর করবে সেই রাজ্যে ওই সম্প্রদায় একইরকমভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় কিনা তার উপর।একইসঙ্গে সঙ্গে আদালত জানিয়েছে, একটি রাজ্যে পশ্চাদপদ হলে অন্য রাজ্যেও তিনি পশ্চাদপদ হবেন তার কোনও মানে নেই। ফলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে পুরানো জাতি শংসাপত্র বৈধ থাকবে না।