এজেন্সি ছাড়া এক পা চলে না বিজেপি : মমতা 

0
599
Look in the mirror Prime Minister Mamata
Look in the mirror Prime Minister Mamata
দুই দফার নির্বাচনে বিজেপি পুরোপুরি পর্যদুস্ত হয়েছে। খড়গ্রামের জনসভা থেকে এমনই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সুপ্রিমোর মন্তব্য বিজেপি সরকার হচ্ছে অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি। এজেন্সি ছাড়া তো এক পা চলে না বিজেপি। ভোট শুরুর অনেক আগে থেকেই বিজেপি দাবি করে এসেছে এবার তারা ৪০০ আসন পার করবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি, ২০০ পার করবে না বিজেপি। মমতার দাবি, গোটা দেশে বিজেপি বিরোধী হাওয়া শুরু গেছে। রাজ্যে দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য, দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে হবে বিজেপি সরকারকে।