
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভাঁওতাবাজ বলে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এত মিথ্যে বললে বাচ্চা কি শিখবে। বারুইপুরের সভায় তিনি বলেছেন নরেন্দ্র মোদীর মিথ্যেচারের জবাব দিতে এসেছেন।
মঞ্চ থেকে বলেছেন নরেন্দ্র মোদী বলছেন তিনি নাকি সাইক্লোন আটকেছেন। সারারাত জেগে তৃণমূলের লোকজন মানুষের পাশে থাকল আর রাজপ্রাসাদে বসে কাকদ্বীপের সাইক্লোন আটকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন কাকদ্বীপের মিটিং করে নরেন্দ্র মোদী বলেছেন বাঁধের টাকা দিয়েছেন, তৃণমূল নাকি খেয়ে নিয়েছে। এরপরেই নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে বলেছেন বাঁধের জন্য একটাও টাকা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এতবড় মিথ্যেবাদী প্রধানমন্ত্রী কোথাও দেখেন নি বলে আক্রমণ করে প্রশ্ন তুলেছেন এত মিথ্যে বললে দেশ কি শিখবে।
