এত রামনবমীর মিছিল হবে পুলিশ ঠেকাতে পারবে না: শুভেন্দু

0
169

রাজ্যজুড়ে এত রামনবমীর মিছিল হবে যে পুলিশ, সিভিক দিয়েও ঠেকানো যাবে না। হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা সব রামনবমীর উৎসব কমিটিকে বলেছেন প্রোটোকল মেনে গতবারের অনুমতির কাগজ পুলিশকে দেখাতে বলেছেন। পুলিশের দেওয়া নতুন কোনও ফর্ম ফিলাপ করতে বারণ করেছেন তিনি। তাঁর হুঁশিয়ারি হাওড়ার শ্যামপুরে ৭ এপ্রিল মিছিল হবে। ক্ষমতা থাকলে পুলিশ আটকে দেখাক।