এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়, দাবি মুখ্যমন্ত্রীর

0
80

এনআরসি আতঙ্কে পানিহাটিতে আত্মঘাতী হয়েছেন প্রৌঢ়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই পোস্টে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন খড়দহ থানার অন্তগত পানিহাটির মহাজাতিনগরে বছর ৫৭-র প্রদীপ কর এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। সুইসাইড নোটে তাঁর মৃত্যুর কারণ এনআরসি বলে উল্লেখ করেছেন। পরিবারের দাবি ভারতে জন্মালেও এনআরসি আতঙ্কে ভুগছিলেন প্রদীপ কর। সোমবার এসআইআর ঘোষণা হতেই উদ্বেগে ছিলেন।