এনটিএ-র ওয়েবসাইট সম্পূর্ণ সুরক্ষিত

0
4415
NTA website is fully secured
NTA website is fully secured
এনটিএ-র ওয়েবসাইট এবং তাদের প্রতিটি ওয়েব পোর্টাল সম্পূর্ণভাবে সুরক্ষিত।এমনটাই জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
তাদের ওয়েবসাইট এবং অন্যান্য পোর্টালগুলি হ্যাক হওয়ার তথ্য সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর বলেই দাবি এনটিএর। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ-র তরফে এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে একাংশ।এবছরের নিট পরীক্ষাকে কেন্দ্র করে বড়-সড় বেনিয়মের অভিযোগ উঠে এসেছে। এসবের মধ্যেই পরীক্ষা প্রক্রিয়ায় কোথায় কোথায় সংস্কার আনা যায়, তা খতিয়ে দেখতে সাত সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে শিক্ষামন্ত্রক। কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন ইসরো কর্তা কে রাধাকৃষ্ণন। এছাড়া দিল্লি এইমের প্রাক্তন ডিরেক্টর থেকে শুরু করে আইআইটির অধ্যাপকদের রাখা হয়েছে এই কমিটিতে।জানা গিয়েছে, পরীক্ষার প্রক্রিয়ায় সংস্কার, ডেটা সুরক্ষা প্রোটোকলের উন্নতি এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাঠামো ও কার্যকারিতার বিষয়ে সুপারিশ করবে। সাত সদস্যের এই উচ্চ পর্যায়ের কমিটি আগামী দুই মাসের মধ্যে একটি রিপোর্ট জমা দেবে শিক্ষামন্ত্রকের কাছে।