গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home National এপ্রিলেই নতুন সর্বভারতীয় সভাপতি পাচ্ছে বিজেপি

    এপ্রিলেই নতুন সর্বভারতীয় সভাপতি পাচ্ছে বিজেপি

    0
    269
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এপ্রিল মাসের শেষেই নতুন সভাপতি পাবে বিজেপি। সূত্রের দাবি, বিজেপির সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হবে সংসদের অধিবেশন শেষ হওয়ার পর।

    এপ্রিল মাসের ১০ তারিখে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতিদের বৈঠকে ডেকেছেন। বিজেপি সূত্রের খবর, তাঁর কার্যকালের মেয়াদ শেষের আগে সকলের সঙ্গে বিদায় বার্তা সেরে নিতেই এই বৈঠক ডেকেছেন জে পি নাড্ডা। সেই বৈঠকের পরে ১৫ এপ্রিলের মধ্যেই নতুন সভাপতির নাম ঘোষণা করবে বিজেপি।উল্লেখ্য, ২০১৯ সাল থেকে বিজেপি সভাপতির দায়িত্ব জে পি নাড্ডা। প্রথমে ছিলেন কার্যকরী সভাপতি। পরে ২০২০ সালের জুন মাসে সর্বসম্মতিক্রমে তাঁকেই সভাপতি বাছাই করা হয়। ২০২৪ লোকসভা নির্বাচনের আগেই জে পি নাড্ডার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।কিন্তু দফায় দফায় সেই মেয়াদ বাড়ানো হয়েছে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে না পারায়। মার্চের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া শেষ করার কথা ছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি। এই মুহূর্তে বিজেপির ১৩টি সাংগঠনিক রাজ্যের নতুন সভাপতির নাম ঘোষণা হয়েছে।নিয়ম অনুযায়ী অর্ধেকের বেশি রাজ্য সভাপতি সাংগঠনিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এলে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করা যায়।

    সেক্ষেত্রে ১৯টি রাজ্যের সভাপতি নির্বাচিত হওয়ার পর কেন্দ্রীয় সভাপতি নির্বাচন হতে পারে।বিজেপি সূত্রের দাবি, সবটাই মিটবে এপ্রিলের মাঝেই।