
লোকসভা ভোটের প্রচারে এক মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ভোট মিটে যাওয়ার পর সেই মর্মে রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে এক মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়া শুরু হয়েছে।
জুন মাসের বেতনের আগেই এই টাকা কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৃথক ভাবে পাঠানো হচ্ছে।সেখানে জানানো হয়েছিল, মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। জুলাই মাসে বেতনের সঙ্গে সেই ডিএ পাবেন তাঁরা। বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছিল রাজ্যের অর্থ দফতর। আর বুধবার থেকেই সেই ডিএ দেওয়ার কাজ শুরু করে দেওয়া হয়েছে।চলতি বছর পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেটের সময় ঘোষণা করা হয় যে, মে মাস থেকে আরও ৪ শতাংশ বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকরা। লোকসভা ভোট প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এই ডিএ এপ্রিল থেকেই দেওয়া হবে। নির্বাচনী আদর্শ আচরণ বিধি উঠে যাওয়ার পরই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। চলতি মাসেই অতিরিক্ত ডিএ-র অর্থ পৌঁছে যাবে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।








