এপ্রিলের পর জ্বলবে মে, পয়েলা মে পর্যন্ত নিস্তার নেই গরমে

0
255
APRIL ER POR JWALBE MAY
APRIL ER POR JWALBE MAY
এপ্রিলের পর জ্বলবে মে মাস। স্বস্তির কোনও পূর্বাভাস তো নেই উল্টে পয়লা মে পর্যন্ত  দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।
আগামী ৪ দিন দক্ষিণবঙ্গের ১৫ জেলায কমলা সতর্কতা জারি হয়েছে। ১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আশার কথা না শোনালেও মঙ্গলবারের পর কিছুটা গরম কমতে পারে উত্তরবঙ্গে। উত্তরের ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৮ ও ৩০ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। আগামী কয়েকদিন আরও খারাপ পরিস্থিতি হতে পারে পশ্চিমের জেলাগুলোয়। বইতে পারে লু। অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ায়। ইতিমধ্যেই ৪৪ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়েছে কয়েকটি জেলা। ফের একবার সকাল ১১টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত বাইরে বেরতে নিষেধ করছে হাওয়া অফিস।