
২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলে এবার তো স্কুলই বন্ধ হয়ে যাবে। এমনই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আউশগ্রামের সভা থেকে হাইকোর্টের নির্দেশে এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে ফের এক একবার সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি বাতিলের জন্য বিজেপিকে দায় করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেসব বিজেপি নেতাদের জন্য এত মানুষের চাকরি যাচ্ছে, তাদেরকেও যদি একই অবস্থায় পড়তে হত তবে কেমন লাগত। সারা জীবন সরকারি চাকরি করার পর সেই বেতন ফেরত দিতে তাঁরা পারত। তাঁর প্রশ্ন চাকরি হারিয়েছে এই ২৬ হাজার ছেলেমেয়ে এখন কোথায় যাবে। এরপরে কি এবার এই রাজ্যে স্কুল বন্ধ হয়ে যাবে। শিক্ষকের চাকরি কি আর হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন তাঁর কাছে ১০ লাখ চাকরি রয়েছে। সবই সরকারি দফতরের চাকরি। কিন্তু তিনি দিতে পারছেন না। আদালতে গিয়ে সে সব আটকে যাচ্ছে। আদালতকে বিজেপি কিনে নিচ্ছে বলেও দাবি করেছেন তিনি।








