
অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও। অ্যাপোলো, আরএন টেগোরের পর এবার ফর্টিস এবং পিয়ারলেস হাসপাতালে আংশিক কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন ফর্টিস হাসপাতালের চিকিৎসকরা।
সোম এবং মঙ্গলবার আংশিক কর্মবিরতি পালন করবেন পিয়ারলেস হাসপাতালের চিকিৎসকরাও। চিকিৎসকদের তরফে বলা হয়েছে শুধুমাত্র এমার্জেন্সি সার্ভিস, এমার্জেন্সি সার্জারি এবং যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের পরিষেবা দেওয়া হবে।
ছবি : প্রতিনিধিত্বমূলক
