এবার বনগাঁয় ছেলেধরা সন্দেহে গণপিটুনি

0
380
BONGA CHELE DHORA SONDEHE GANA PITUNI
BONGA CHELE DHORA SONDEHE GANA PITUNI
বারাসত, অশোকনগর, ব্যারাকপুরের পর এবার বনগাঁ, গণপিটুনির সিরিজ চলছেই। ছেলেধরা সন্দেহে এক ভবঘুরেকে গণপিটুনি দেওয়ার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে শনিবার রাতে বনগাঁর ঠাকুরপল্লি এলাকায় রাস্তায় ভবঘুরে এক যুবককে দেখতে পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। এরপরেই গুজব ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তে লোকজন জড়ো হয়ে ওই যুবককে গণপিটুনি দিতে শুরু করে। মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কোনওমতে যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চালাচ্ছে। স্থানীয়দের একাংশের বক্তব্য রাতে ওই যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেই ছেলেধরার গুজব ছড়িয়ে পড়ে।