
চুরির অভিযোগে এবার হাওড়ার বাঁকড়ায় যুবককে মাটিতে ফেলে গণপিটুনি দিল উন্মত্ত জনতা। খবর পেয়ে পুলিশ গিয়ে গুরুতর জখম অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
জানা গিয়েছে শুক্রবার রাতে বাঁকড়ার জমাদারপাড়ার বাসিন্দা শেখ মসিদুল হাসান ওরফে মিন্ট মল্লিকবাদ এলাকায় বন্ধুর বাড়ি যাচ্ছিলেন। আচমকাই তাঁর ওপর একদল লোকচড়াও হয়ে মোবাইল চোর সন্দেহে মারধর শুরু করেন। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় মসিদুলকে। খবর দেওয়া পুলিশে। এরপরে পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে। তবে পুলিশের অনুমান নিজেদের মধ্যে গন্ডগোলের জেরে মারধরের ঘটনা ঘটেছে।
