মাজদিয়ায় শো করতে গিয়ে লগ্নজিতার মত একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সঙ্গীতশিল্পী মধুবন্তী মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ তোমরা কুঞ্জ সাজাও গানটি করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে। ২১ ডিসেম্বরের ঘটনা নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন মধুবন্তী। যদিও এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে দাবি তাঁর। উত্তরপাড়ার বাড়িতে বসে মধুবন্তী জানিয়েছেন তিনি ১৮ বছর ধরে অনুষ্ঠান করছেন। কিন্তু সেদিনের ঘটনা তাঁর মনে ছাপ ফেলেছে।
গ্রাম থেকে শহর
News & Much More
