গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment এবার সিনে পর্দায় ‘মির্জাপুর’

    এবার সিনে পর্দায় ‘মির্জাপুর’

    0
    207

    জনপ্রিয় সিরিজ মির্জাপুর, চলতি বছরের জুলাই মাসে মুক্তি পেয়েছিল এর তৃতীয় সিজন। এরই মাঝে সিরিজটির তিনটি সিজন শেষ হয়েছে।

    বলা যায়, মির্জাপুর জায়গা করে নিয়েছে ভারতের শীর্ষ সিরিজের তালিকায়।এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, এবার সিনেমা হিসেবে বড়পর্দায় আসবে মির্জাপুর। কালিন ভাইয়ার চরিত্রে হৃতিক রোশানের অভিনয়ের গুঞ্জনও শোনা যাচ্ছিল। গুঞ্জন অবশেষে সত্যিই ,এবার বড়পর্দায় আসছে মির্জাপুর।সিনেমাতেও কালিন ভাইয়ার চরিত্রে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি। বদল হচ্ছে না অন্য দুই প্রধান চরিত্রেও।এর মধ্যে প্রকাশ্যে এসেছে আসন্ন সিনেমাটির টিজার। যেখানে একই সঙ্গে দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, দিব্যেন্দু শর্মাদের।জানা গেছে, ২০২৬ সালে মুক্তি পাবে মির্জাপুর দ্য ফিল্ম সিনেমাটি।মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে বড় পর্দায় মির্জাপুর যে সকলকে ছাপিয়ে যাবে সেই আভাস এখনই পাওয়া যাচ্ছে।দেড় মিনিটের অ্যানাউন্সমেন্ট ভিডিও শুরু হয়েছে পঙ্কজ ত্রিপাঠিকে দিয়ে।মির্জাপুরের সিংহাসনে বসে তিনি বলেছেন, সিংহাসনের গুরুত্বের কথা সবাই জানে।সম্মান, ক্ষমতা, নিয়ন্ত্রণ,সব মিলেই সিংহাসন। আপনারা নিশ্চয়ই নিজেদের সিংহাসনে বসেই মির্জাপুর দেখেছেন। কিন্তু এবার যদি সিংহাসন থেকে না ওঠেন, তাহলে ঝুঁকি আছে।পঙ্কজ ত্রিপাঠির কথার সঙ্গে তাল মিলিয়ে গুড্ডু চরিত্রে অভিনয় করা আলি ফজল বলেছেন, ঠিক বলেছেন কালিন ভাইয়া। ঝুঁকি নেওয়া তো আমার বৈশিষ্ট্য। খেলা এবার উল্টে যাবে। মির্জাপুর এবার আপনাদের কাছে আসবে না, আপনাদেরই যেতে হবে মির্জাপুরের কাছে।উল্লেখ্য,দ্বিতীয় সিজনের শেষ অংশে গুড্ডুর গুলিতে মারা যায় কালিন ভাইয়ার ছেলে মুন্না ত্রিপাঠি।তৃতীয় সিজনে না থাকলেও বোনাস এপিসোডে দেখা মেলে তার। সিনেমায় আবারও মুন্না হয়ে ফিরছেন দিবেন্দু শর্মা। তাঁর মুখে শোনা গিয়েছে,হিন্দি সিনেমার নায়ক আমি, আর সিনেমা তো হলেই দেখতে হয়।বলেছিলাম,আমার মৃত্যু নেই। হলে বসেই মির্জাপুরের সিংহাসনে রাজত্ব করব।

    অন্যদিকে,মির্জাপুর সিরিজের মতো মির্জাপুর : দ্য ফিল্মও পরিচালনা করবেন গুরমিত সিং। প্রযোজনার দায়িত্বে রিতেশ সিদ্ধওয়ান ও ফারহান আখতার।চিত্রনাট্য লিখবেন পুনিত কৃষ্ণা। আগামী বছর শুরু হবে মির্জাপুর সিনেমার শুটিং। মুক্তি পাবে ২০২৬ সালে।

    ছবি  সৌজন্যে : এক্স