
আর জি কাণ্ডের প্রতিবাদে এবিভিপি-র স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার সল্টলেক। ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশকে ইট, পাল্টা লাঠিচার্জ, টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের আটক দফায় দফায় উত্তেজনা ছড়ায় সল্টলেকে।
মঙ্গলবার দুপুরে প্রবল বৃষ্টির মধ্যেই সিট সেন্টার ওয়ান থেকে মিছিল শুরু করে এবিভিপি সমর্থকরা। জল জমা রাস্তায় বৃষ্টিতে ভিজে এবিভিপির সমর্থকরা ইন্দিরা ভবনের কাছেই পৌঁছতেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এরপরে রাস্তায় বসে পড়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপরেই ব্যারিকেড। ভাঙার চেষ্টা করলে বাধা দেয় বাধা দেয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। এরপরেই আন্দোলনকারীদের ধাওয়া করে পুলিশ। টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের কয়েকজনকে আটক করে। বিশাল পুলিশবাহিনী ঠেলতে ঠেলতে ফের সিটি সেন্টার ওয়ানের দিকেই মিছিলকে পাঠিয়ে দেয়। অন্যদিকে বারাসতে জেলাশাসকের দফতরে সিটুর মিছিল ঘিরেও উত্তেজনা ছড়ায়। ব্যারিকেট উল্টে দেয় সিটুর কর্মীরা। বিক্ষোভকারীদরে সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়। অন্যদিকে সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে কংগ্রেস কর্মীদের লালবাজার অভিযান ঘিরেও উত্তেজনা ছড়ায়। ধর্মতলায় জমায়েত করতেই কংগ্রেস কর্মীদের গ্রেকতার করে পুলিশ।
