
বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের দেহাংশের খোঁজে সকাল থেকেই ভাঙড়ের কৃষ্ণমাটির খালে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে সিআইডি।
শুক্রবার বিকেল থেকে ডুবুরির পাশাপাশি ড্রোন উড়িয়ে দেহ খোঁজার কাজ শুরু করলেও সন্ধে হয়ে যাওয়ায় তল্লাশি অভিযান বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশের এমপি খুনে শুক্রবারই কসাই জিহাদের ১২ দিনের সিবিআই হেফাজত হয়েছে। কোথায় সাংসদের দেহাংশ ফেলা হয়েছে তাঁর খোঁজে অভিযুক্ত জিহাদকে সঙ্গে নিয়ে ভাঙড়ে যায় সিআইডি। জিহাদের দেখানো জায়গাতেই খোঁজ শুরু করেন তদন্তকারী অফিসাররা। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে নিউটাউনের যে আবাসনে খুন করা হয় সেখানকার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। ১ মিনিট ৯ সেকেন্ডের ওই ফুটেজে দেখা গিয়েছে একটি সবুজ ট্রলি নিয়ে বেরচ্ছে এক আততায়ীরা। অন্য একজনের হাতে তিনটি ছোটো প্লাস্টিকের ব্যাগ। সঙ্গে আরও একজন ছিলেন তার হাতেও তিনটি ছোট ব্যাগ ছিল। তদন্তকারী অফিসারদের সন্দেহ ট্রলিতে করেই দেহ পাচার করা হয়েছে।








