
আমদাবাদ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল। মঙ্গলবার তাঁর শেষকৃত্যে উপস্থিত শোকস্তব্ধ মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা। দু’জনের মিলিত উড়ান অভিজ্ঞতা ছিল ৯ হাজার ৩০০ ঘণ্টারও বেশি।
যেখানে ক্যাপ্টেন সুমিতের একারই, প্রায় ৮ হাজার ২০০ ঘণ্টা। এত অভিজ্ঞ হাতে বিমানের রাশ থাকা সত্ত্বেও আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমান। ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল ছিলেন এয়ার ইন্ডিয়ার একজন অভিজ্ঞ লাইন ট্রেনিং ক্যাপ্টেন। ড্রিমলাইনার বিমান ওড়ানোর ক্ষেত্রে তাঁর দক্ষতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সহকর্মীদের কাছে তাঁকে একজন আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করেছিল।
মাত্র কয়েক সপ্তাহ আগেই সুমিত জানিয়েছিলেন চাকরি ছেড়ে দেবেন। সুমিতের বাবার বয়স ৮২ বছর। তাঁর দেখভাল করার জন্যই এই সিদ্ধান্ত নিতেন তিনি। কিন্তু ভাগ্যের পরিহাস, বৃদ্ধ বাবা-মায়ের সেবাযত্ন করার আগেই না ফেরার দেশে চলে গেলেন সুমিত সাবরওয়াল।
