গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National  এয়ার ইন্ডিয়া-সহ ২৭ বিমানে বোমাতঙ্ক

     এয়ার ইন্ডিয়া-সহ ২৭ বিমানে বোমাতঙ্ক

    0
    138
    আবারও ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া-সহ ২৭টি বিমানে বোমাতঙ্কের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, প্রতি ক্ষেত্রেই বোমা হামলার হুমকি ভুয়ো।
    এই গত ১১ দিনে প্রায় ৩০০টি বিমানে বোমাতঙ্কের ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার ছ’টি বিমান বোমা হামলার হুমকি পেয়েছে।

    এছাড়াও স্পাইসজেট, ভিস্তারা এবং ইন্ডিগো প্রতিটি সংস্থার সাতটি করে বিমানে বোমাতঙ্ক ছড়ায়। বৃহস্পতিবারও ৯৫টি বিমানে এমন বোমাতঙ্ক ছড়িয়েছিল। বোমাতঙ্ক রুখতে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ করলেও তা আটকানো যাচ্ছে না।বেশিরভাগ ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ায় বোমাতঙ্ক ছড়ানো, যার জেরে একাধিক বিমান বাতিল হয়েছে। কোনওটির যাত্রাপথ বদল হয়েছে। পরে দেখা গিয়েছে, সবই ভুয়ো বোমাতঙ্ক। তবে একের পর এক বোমাতঙ্কের ঘটনায় উদ্বিগ্ন সরকার। একাধিক পদক্ষেপ করেছে তারা।ভুয়ো বোমাতঙ্কের ঘটনায় দিল্লি পুলিশ এখনও পর্যন্ত আটটি মামলা দায়ের করেছে।

    ছবি  সৌজন্যে : এক্স