
কংগ্রেসের শীর্ষনেতা রাহুল গান্ধী কেরালায় ক্ষমতাসীন এলডিএফ ও বিজেপিকে একযোগে আক্রমণ করেছেন। বিজেপি ও এলডিএফের মধ্যেকার বোঝাপড়া পুনর্ব্যক্ত করতে গিয়ে রাহুল গান্ধী বলেছেন , তিনি ২২ বছর ধরে রাজনীতিতে রয়েছেন। যার ফলে তার বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে।
তাঁর পর্যবেক্ষণ যখন কোনো মানুষ ৫ থেকে ১০ বছর একই ক্ষমতায় থাকে তখন তাদের মধ্যে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়। তারা নিজেদের বেশি ক্ষমতাবান ভাবতে শুরু করে। ঠিক এমনটাই কেরলের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষেত্রেও হয়েছে। কেরলের সকলেই বিজেপি, আরএসএস এবং সিপিআই(এম) এর মধ্যে যোগসূত্র দেখতে পাচ্ছেন। লোকসভার বিরোধী দলনেতা আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুরা ব্যাপক হামলার শিকার হচ্ছেন।কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দেশের অন্যান্য অংশে সংখ্যালঘুদের ওপর আক্রমণকারীদের সাথে অংশীদারিত্ব করছে।







