শনিবার দুপুর ২টোর পর নিবাচন কমিশনের ওয়েবসাইটে মিলবে বহু প্রতীক্ষিত চূড়ান্ত ভোটার তালিকা। বিকেলের মধ্যেই সব রাজনৈতিক দলের কাছে পৌঁছে যাবে চূড়ান্ত লিস্ট। নির্বাচন কমিশনের ওয়েবসাইট ইসিআই ডট গভ ডট ইন, সিইও দফতরের ওয়েবসাইট সিইও ওয়েস্টবেঙ্গল ডট ডব্লুবি ডট গভ ডট ইন এবং ইসি নেট অ্যাপে চূড়ান্ত তালিকা মিলবে। সেখানে এপিক নম্বর লিখলেই জানা যাবে তালিকায় কোন অবস্থায় রয়েছে নাম। কমিশনের অ্যাপেও জানা যাবে তালিকা। জেলা ভিত্তিতে আলাদা ব্যবস্থাও রয়েছে। প্রত্যেক জেলার জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে একইভাবে এপিক নম্বর দিয়ে অনুসন্ধান করা যাবে।
গ্রাম থেকে শহর
News & Much More









