এসআইআর বিক্ষোভে, রণক্ষেত্র চাকুলিয়া

0
94

এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগে মালদার পর এবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর। বুধবার ফরাক্কা বিডিও অফিসের ভাঙচুরের ঘটনার পরদিনই রণক্ষেত্র চাকুলিয়া। এসআইআর শুনানির নামে মানুষকে বারবার বিডিও অফিসে ডেকে হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই চাকুলিয়ার কাহাটা এলাকায় বিডিও অফিসের কাছে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা।