এসআইআর – ভোটার খুঁজতে ৩ বার, না থাকলে দরজায় ফর্ম

0
145

বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর-র তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে গণনার ফর্ম দিতে নির্দেশ দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের। কেউ বাড়িতে না থাকলে দরজায় ফর্ম লাগিয়ে রেখে আসতে হবে। সেই ফর্ম সংগ্রহ করতে প্রয়োজনে তিনবারও কোনও বাড়িতে যেতে হতে পারে।