এসআইআর নিয়ে নিজেই বেসামাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিএলএ এবং বিএলএ-২দের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক-কে এইভাবেই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার স্পষ্ট দাবি, এসআইআর নিয়ে প্রথম থেকেই মিথ্যাচার করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ-কে এনআরসি-র সঙ্গে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এখনও তাই করছিলেন। কিন্তু মানুষ সব বুঝে গেছে। কেউই আর তাঁর মিথ্যাচারে গুরুত্ব দিচ্ছে না।
গ্রাম থেকে শহর
News & Much More






