এসআইআর-র বিরোধিতা পাল্টা কর্মসূচি, মমতাবালা-শান্তনু-র দ্বৈরথ

0
135
ছবি সৌজন্যে : নিজস্ব

একদিকে এসআইআর-র বিরোধিতায় মমতাবালা ঠাকুরের অনশন, অন্যদিকে এসআইআর ও সিএএ-র দাবিতে পাল্টা কর্মসূচি শান্তনু ঠাকুরের। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে কার্যত দড়ি টানাটানির ছবি।

বীণাপানি দেবীর ঘরের সামনে মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার দাবিতে অনশনে বসেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। রবিবার ১২ দিনে পড়েছে অনশন। এদিনেই মমতাবালা ঠাকুরের অনশনমঞ্চে গিয়েছেন মন্ত্রী শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী।

অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সংঘাধিপতি শান্তনু ঠাকুরের তরফে এসআইআর এসআইআর, সিএএ-র দাবিতে ঠাকুরবাড়িতে পাল্টা কর্মসূচি করা হয়েছে। অনশন মঞ্চের কাছেই মাইক লাগিয়ে চলছে কর্মসূচি।