এসআইআর শুনানি, সিইও-য় ৯ দফা দাবিতে সরব তৃণমূল

0
101
ছবি সৌজন্যে : নিজস্ব

এসআইআর শুনানিতে হয়রানির প্রতিবাদে আবারও সরব তৃণমূল। শনিবার সিইও দফতরে চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, মহুয়া মৈত্ররা ৯ দাবি তুলে ডেপুটেশন জমা দিয়েছেন। পোর্টালে ব্যাকএন্ডে নিয়ম বদলানো হচ্ছে, তাতে ইআরওদের ক্ষমতার তারতম্য ঘটছে।

পাশাপাশি একসাথে প্রচুর ফর্ম সেভেন জমা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। লজিক্যাল ডিসক্রেপেন্সির পরিমাণ অনেক বেশি দেখানো হচ্ছে। পরিচয়পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে অকারণে বাতিল করা হয়েছে। সাংবাদিক বৈঠক থেকে কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন লজিক্যাল ডিক্রিপেন্সি, এটা লজিক্যাল তাহলে ওটাকে ইল লজিক্যাল করা হচ্ছে কেন। মানুষের নথি নিয়ে তাদেরকে রিসিভ কপি দেওয়া দেওয়া হচ্ছে না। ফলে কোনও ভোটার যে নথি জমা দিয়েছেন তার আর প্রমাণ থাকছে না। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেছেন বাংলায় ভোটার তালিকায় আনম্যাপিং ছিলেন ৫৮ লাখ। পরে সেই সংখ্যা বেড়ে ১ কোটি ৩৬ লাখ হয়েছে বলে দাবি করেছেন।

তাঁর দাবি সবাইকে হিয়ারিংয়ে ডাকতে হবে এমন কোনও রিটেন অর্ডার নেই। নথি জমা দিলেও মানুষকে ডেকে হয়রানি করা হচ্ছে। অন্যদিকে কমিশনকে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন বাংলার মানুষের ধৈর্য-র বাধ ভাঙছে। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে।