
এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে ফের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী তথা তৃণমূলের রাজ্যসভার প্রার্থী মেনকা গুরুস্বামী। আগের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, নতুন লিস্টে অনেকেরই নাম নেই।
আদালত কীভাবে ইআরও-দের নির্দেশের ওপর হস্তক্ষেপ করবে?, প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত-র। এই আবেদনগুলি মূল মামলার সঙ্গে যুক্ত করা হোক, পাল্টা সওয়াল আইনজীবী মেনকা গুরুস্বামীর। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা। এবং মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চেই সেই মামলা হবে। সেই মামলাতেই ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে, গোটা এসআইআর এর প্রক্রিয়া নির্ভুল হবে।
এবং সময়ের মধ্যে শেষ করার জন্য পশ্চিমবঙ্গের বিচারবিভাগকে এক্ষেত্রে নিয়োগ করা হয়েছে। ফলে সেই কাজের অগ্রগতি কতটা হল, বা সুবিধা-অসুবিধা, বা কী পর্যায়ে এগোচ্ছে, যে বিচারকরা এসআইআর-এর সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁরা কোনও অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা, এবং কলকাতা হাইকোর্টকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, প্রধান বিচারপতিকেও, কলকাতা হাইকোর্টের কী বক্তব্য আছে, সেই গোটা বিষয়টা নিয়ে মঙ্গলবার শুনানি হবে।
