এসআইআর স্থগিত হওয়া উচিত : মুখ্যমন্ত্রী

0
99

নোটবন্দির মতো এসআইআরও গায়ের জোরে পগার পার করবে ভাবছে কেন্দ্রের বিজেপি ও নির্বাচন। কিন্তু পগার পার ওদের হতে হবে। উত্তরকন্যায় সাংবাদিক বৈঠক থেকে এভাবেই বিজেপি ও কমিশনকে একযোগে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষ কখনও ক্ষমা করবে না। এইজন্য তাঁর মনে হয়, এসআইআর স্টে করা উচিত। কোটি কোটি মানুষ এখনও ফর্মই পায়নি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার সম্ভাবনা।