এসআইআর স্বচ্ছ না-হলে ভোট ‘না’, হুঁশিয়ারি শমীকের

0
109
এসআইআর প্রক্রিয়াকে অর্থহীন করে দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্য বিজেপি। এ ভাবে এসআইআর হলে পশ্চিমবঙ্গে নির্বাচন হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য! বিএলও-সহ বিভিন্ন স্তরের আধিকারিকরা বিজেপির বিএলএ-দের কাছ থেকে ফর্ম-৭ জমা নিতে অস্বীকার করছেন বলে অভিযোগ করেছে বিজেপি। শমীক দাবি করেছেন, দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে পশ্চিমবঙ্গে এসে পরিস্থিতি খতিয়ে দেখতে হবে এবং এসআইআর পর্ব স্বচ্ছ ভাবে শেষ করা নিশ্চিত করতে হবে।