
কোচবিহারের জেনকিন্স স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষাদের শুভেচ্ছা জানাতে আসা ডিএসও কর্মীদের গলাধাক্কা দেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের দিকে।
তৃণমূল ছাত্র পরিষদের তরফে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি, স্কুলে ধর্মঘট পালন করতে এসে বিশৃঙ্খলার চেষ্টা করেছেন ডিএসও কর্মীরা। এই ঘটনার জেরে মুহূর্তের মধ্যে তপ্ত হয়ে উঠেছিল এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে কোতোয়ালি থানার পুলিশ। ডিএসও-এর দুই সদস্যকে আটক করা হয়েছে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সামনের গেটে পোস্টার লাগানোকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ডিএসও সমথর্করা পোস্টার লাগালে এলে তাদের বাধা পয়ে টিএমসিপি। ঘটনায় দু’পক্ষ বচসায় জড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয়ের গেট খুলে দিয়েছে পুলিশ। বহিরাগতদের কলেজের ভিতের ঢুকিয়ে হামলার অভিযোগে তপ্ত হয়ে উঠেছে মেদিনীপুর কলেজ। এসএফআইয়ের অভিযোগ কলেজ কর্তপক্ষের অনুমতি ছাড়াই কলেজে ঢুকে পড়ে আইকার্ডহীন বহিরাগতরা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েতেও এদিন দফায় দফায় অশান্তির খবর পাওয়া গিয়েছে।
পাশকুঁড়ার বনমালী কলেজে এআইডিএসও-র কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। বিক্ষোভকারী ছাত্রীকে ধাক্কা মেরে মাটতে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের দিকে।








