এসএসকেএমে এত সিসিক্যামেরা, মনিটরিং কোথায়, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

0
168

স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে খোদ সরকারি হাসপাতালের নজরদারি। এসএসকেএমে এত সিসিক্যামেরা, মনিটরিং কোথায় প্রশ্ন তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর বিভিন্ন হাসপাতালে অপরাধের ঘটনা নিয়ে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠক চলকালীন ফোনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি প্রশ্ন তুলেছেন এসএসকেএম-এ এত সিসি ক্যামেরা, তারপরেও কোথায় মনিটরিং। মনিটরিং হলে পুরুষ শৌচালয়ে কী করে ওই নাবালিকাকে নিয়ে যেতে পারল।