গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Newsdesk এসএসকেএমে হামলা-কাণ্ডে গ্রেফতার ৫

    এসএসকেএমে হামলা-কাণ্ডে গ্রেফতার ৫

    0
    145
    এসএসকেএমে ঢুকে তাণ্ডব এবং এক যুবককে মারধরের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
    সোমবার পুলিশের তরফে জানানো হয়েছে, যে বাইকগুলি নিয়ে অভিযুক্তেরা হাসপাতালে ঢুকেছিল, সেগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে।
    রবিবার সকাল ৮টার কিছু পরে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারের সামনে সৌরভ মোদক নামে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইক নিয়ে হাসপাতাল চত্বরে ঢুকেছিল ১৫-২০ জনের একটি দল। যুবকদের হাতে ছিল উইকেট, হকি স্টিক। তাঁরা মারধর করে আবার বাইক নিয়ে বেরিয়ে যান। যে যুবক প্রহৃত হন, তাঁর বাবা ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। রবিবারই তাঁর হাসপাতাল থেকে ছুটি পাওয়ার কথা ছিল। আহত সৌরভের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মাথা, মুখ, পা এবং কব্জিতে আঘাত পেয়েছেন ওই যুবক।
    ছবি সৌজন্য – প্রতিনিধিত্ব মূলক