
রাজভবন, কলকাতা জাদুঘরের পরে এ বার হুমকি মেল এসএসকেএম হাসপাতালে। যদিও এসএসকেএমে তন্ন তন্ন করে খুঁজেও সন্দেহজনক কিছু খুঁজে পায়নি পুলিশ ও বম্ব স্কোয়াড।
কিন্তু তদন্তে উঠে এসেছে ওই হুমকি মেলের সঙ্গে জড়িয়ে রয়েছে বিদেশের সূত্র। কারণ, জার্মানি, ফিলিপিন্স, শিকাগোর মতো জায়গা থেকে আইপি হপিং হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। মঙ্গলবার এসএসকেএম এবং বেশ কয়েকটি কলেজে হুমকি মেল আসে। হাসপাতাল সূত্রে খবর, দুপুরে এসএসকেএম-র ডিরেক্টরের যে ইমেল পান, তাতে লেখা ছিল বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে অ্যাকাডেমিক বিল্ডিং। এই খবর পাওয়া মাত্র তদন্ত শুরু করে পুলিশ। পৌঁছয় বম্ব ডিজপোজাল স্কোয়াড। পাশাপাশি সাধারণ মানুষকে অযথা আতঙ্ক বা ভয়ের মধ্যে না-থাকার আবেদন করা হয়।








