প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের ফল। তবে প্রকাশ করা হল না উত্তীর্ণদের তালিকা। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হয়েছিল ১৪ সেপ্টেম্বর। ৩৫টি বিষয়ে এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় বসেছিলেন ২ লাখ ২৯ হাজারেরও বেশি প্রার্থী। রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। কমিশন জানিয়েছে প্রত্যেক পরীক্ষার্থী নিজের প্রাপ্ত নম্বর জানতে পারবেন কমিশনের ওয়েবসাইট ওয়েস্টবেঙ্গলএসএসসি ডট কম-এ লগ ইন করে।
গ্রাম থেকে শহর
News & Much More








