এসএসসি-কাণ্ডে মণীশ জৈনকে ইডি তলব! কুন্তলকেও

0
61
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় এ বার রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন এবং হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকে তলব করেছে ইডি। আগামী সপ্তাহে তাঁদের দু’জনকে কলকাতার ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
চলতি মাসেই এই মামলার তদন্তে তলব করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। এর আগে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন যুবনেতা কুন্তল-কে গ্রেফতার করেছিল ইডি এবং সিবিআই। এখন তিনি জামিনে মুক্ত রয়েছেন।
অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় আগেও মণীশ-কে তলব করেছিল সিবিআই। তারপর সিবিআই দফতরে গিয়ে হাজিরাও দিয়েছিলেন তিনি। এ বার এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তলব করা হল কুন্তল এবং মণীশকে।
ed-summons-former-education-secretary-of-west-bengal-manish-jain-and-kuntal-ghosh-in-ssc-recruitment-case