গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার, চাকরিপ্রার্থীদের হাহাকার

    এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার, চাকরিপ্রার্থীদের হাহাকার

    0
    231
    বাড়িতে বৃদ্ধা মা, আর পারছি না। কেউ বলছেন বেঁচে থেকে কী লাভ, গুলি করুন।
    নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের হাহাকার সল্টলেকে। রীতিমত কান্নায় ভেঙে পড়েন চাকরিপ্রার্থীরা। তাঁদের আক্ষেপ পড়াশুনো করে ১০ বছর ধরে রাস্তায় বসে রয়েছেন একটা চাকরির জন্য। নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার সল্টলেক। টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের বাসে তোলে পুলিশ। সোমবার চাকরির দাবিতে এসএসসি ভবন ঘেরাও অভিযানের ডাক দেন ২০১৬-র আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। সেইমত করুণাময়ী মেট্রো স্টেশনে জমায়েত করেন চাকরিপ্রার্থীরা। এরপর সেখান থেকে বেরতেই বাধা দেয় পুলিশ। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকেই দৌঁড়ে আচার্য ভবনের সামনে গিয়ে বসে পড়েন চাকরিপ্রার্থীরা। চাকরির দাবিতে কান্নায় ভেঙে পড়েন তারা। মহিলাদেরও টেনে হিঁচড়ে, পাজাকোলা করে বাসে তোলে পুলিশ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন অক্টোবরের ২১ তারিখের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে। এদিকে আন্দোলনের মধ্যেই এসএসসির তরফে জানানো হয়েছে ২৫ তারিখ মেধাতালিকা প্রকাশ হবে। যদিও চাকিপ্রার্থীরা কাউন্সেলিংয়ের দিন ধার্য করার দাবি জানাতে থাকেন। অবিলম্বে চাকরি দিতেই হবে। এখনই প্যানেল প্রকাশ করতে হবে। রাজ্য সরকারের আর কোনও প্রতিশ্রুতি মানবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।